• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

তারেক রহমানকে যে মানে না, সে তার বাপকেও মানে না: হাবিব

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৭
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এটাই মুখ্য বিষয়। তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পাবনার ঈশ্বরদীতে সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য আগামী দিনে অনেক বিরোধিতা হবে, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

এ সময় সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল রহমান মনিরুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম