• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাতীয় পার্টির নিবন্ধন–প্রতীক নিয়ে বিভ্রান্তি নেই: রেজাউল ইসলাম

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৬
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনে (ইসি) দলের নিবন্ধন ও প্রতীকের দাবি জানালেও সেটি আইনিভাবে গ্রহণযোগ্য নয় বলে দাবি করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

রবিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয়। এটা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত না, প্রেসিডিয়াম থেকেও অনুমোদিত হয়নি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। ইসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক আগের মতোই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছেই বহাল থাকবে। গত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনে জিএম কাদেরের নেতৃত্বে লাঙ্গল প্রতীকে প্রার্থীরা অংশ নিয়েছেন এবং নির্বাচিতও হয়েছেন। কাজেই আইনিভাবেই বিষয়টি স্পষ্ট।’

তিনি অভিযোগ করেন, যারা নিবন্ধন ও প্রতীকের দাবি করছেন, তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ‘আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি দু-এক দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম