• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কঙ্গোতে শান্তিরক্ষা মিশন গেলেন বিমান বাহিনীর ১৯০ সদস্য

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৩
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৩

কঙ্গোতে শান্তিরক্ষা মিশন গেলেন বিমান বাহিনীর ১৯০ সদস্য

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য আফ্রিকার দেশ কঙ্গোতে গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১৯০ জন সদস্যের একটি কন্টিনজেন্ট।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিমান বাহিন্যের সদস্যরা জাতিসংঘের কন্টিনজেন্ট ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কঙ্গোতে আগে থেকে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন এই কন্টিনজেন্টকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেশে ফিরে আসবে। নতুন এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন বিমান বাহিনীর এয়ার কমডোর মো. এনামুল করিম।

আইএসপিআর জানিয়েছে, কঙ্গোতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা সে দেশের সরকার ও জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অর্জিত এই সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যাতে আরও উৎকর্ষতা অর্জন করতে পারেন, সেই কামনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিমান বন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ উপলক্ষে এর আগে ২৪ সেপ্টেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com