• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

মাহিদুর রহমানের প্যারিস যাত্রায় আরিফের শুভেচ্ছা অভিনন্দন

প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১২:৫১
আপডেট: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১২:৫১

মাহিদুর রহমানের প্যারিস যাত্রায় আরিফের শুভেচ্ছা অভিনন্দন

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,
লন্ডন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের প্যারিস যাত্রায় প্যারিস প্রবাসী ছাত্রনেতা আরিফ হোসেন বিশেষ শুভেচ্ছা অভিনন্দন জানান ।গত ৮ আগস্ট-২০২২ দলীয় (রাজনৈতিক) কার্যক্রমের ভিত্তিতে তিনি এ সফর করেন।

প্যারিসের দলীয় এক আলোচনা সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। উল্লিখিত বক্তব্যে তিনি বলেন,শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে,
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ অবস্থা থেকে জনগণকে রক্ষা করতে হবে। বাংলাদেশে অমানবিকতা চলছে,একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া,জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে অবিচারিক রাষ্ট্রে পরিণত করছে ডে বাই ডে,তার পতন ঘনিয়ে এসেছে নিশ্চিত।

এছাড়াও প্যারিস প্রবাসী নেতা কৰ্ম্মীদের উদ্দেশ্যে তিনি সামনে এগিয়ে চলার অনুপ্রেরণামুলক বক্তব্যঃ পেশ করেন এবং বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা বিরুধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।
এতে গন্যমান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রনেতা আরিফ হোসেন জানান,বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান আমাদের সামনে এগিয়ে চলার বিশাল এক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে,উনাকে অনুসরণ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্রদল বিশেষ ভূমিকা রাখবে মনে পোষন করে আমরা এগিয়ে যাচ্ছি,আর এভাবেই আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সফলকাম হবো।যেখানে বাংলাদেশের নেতৃত্ব দিবেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।

বিএনপির আন্তর্জাতিক সম্পাদক জনাব মাহিদুর রহমান আমাদের অভিবাবক,আমি উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উনার প্যারিস আগমন উপলক্ষে সবার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ।