• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ২০

প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১১:৪৯
আপডেট: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১১:৪৯

পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ২০

পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, বিকেলে কর্মসূচি শেষে দলীয় কার্যালয় এলাকায় হঠাৎ ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে হামলা শুরু হয়। তারা বিএনপি নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী রড নিয়ে আমাদের ওপর হামলা করে। এর আগে কালিবাড়ি রোডে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করা হয়।

হামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক, যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন আহত হয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, শহরের বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের লোকজনের ওপর হামলা চালায়। নাজিরপুর উপজেলা থেকে দুটি বাসে আসা ছাত্রদলকর্মীদের ওপর হামলা চালিয়ে বাস ভাঙচুর করা হয়।

জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদ সজল জানান, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কালিবাড়ি সড়ক থেকে নেত্রীর বিরুদ্ধে অশালীন শ্লোগান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, বিকেলে শহরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com