• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন করে বিচ্ছেদ নিয়ে যা জানালেন মাহি

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১০:১৯
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১০:১৯

96856952 1

নতুন করে বিচ্ছেদ নিয়ে যা জানালেন মাহি

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এবার নিজেই জানালেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। বরং রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলেন তিনি।

২০২১ সালের (১৩ সেপ্টেম্বর) ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। দেড় বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের একসঙ্গে দেখা যায়নি। মাহি ছিলেন যুক্তরাষ্ট্রে, রাকিব সরকারের অবস্থানও ছিল রহস্যে ঘেরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের বিচ্ছেদ হয়নি, এখনো নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

পুরোনো একটি ছবি পোস্ট করে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করিনি। এখন উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাই বিষয়টি পরিষ্কার করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে “ম্যারিড”— স্বামীর নাম রাকিব সরকার।’

তবে ডিভোর্স নিয়ে মাহির বিপরীতধর্মী মন্তব্যে ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নাগরিকত্ব সংক্রান্ত কোনো কারণে এমন মন্তব্য করে থাকতে পারেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই বিয়ে টিকেছিল পাঁচ বছর। এরপর ২০২১ সালে রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com