• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এ মাটিতে যেন আর ভাইয়ে ভাইয়ে রক্ত না ঝরে : ফারুক

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৮:৫৩
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৮:৫৩

9685698545

এ মাটিতে যেন আর ভাইয়ে ভাইয়ে রক্ত না ঝরে : ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, এ মাটিতে যেন আর ভাইয়ে ভাইয়ে রক্ত না ঝরে।

সোমবার (২০ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা ক্ষমতায় গেলে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ঠিক করে নিয়েন। জুলাই সনদে যখন স্বাক্ষর করে ফেলেছেন আসুন মিলেমিশে ড. ইউনূসকে সহযোগিতা করি।’

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যাতে তারেক রহমান-ধানের শীষ ক্ষমতায় আসতে না পারে, সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের আগুন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিমানবন্দরে যখন আগুন লেগে হাজার কোটি টাকার সম্পদ পুড়েছে, ব্যবসায়ীরা পথে বসে গেছে। তার দুদিন আগে মিরপুরে ফ্যাক্টরিতে আগুন দিয়েছে।’

‘যারা ১৬ বছর আপনাদের দুঃখ ও মায়ের বুকে লাথি মেরে সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছে; আজ আবার আওয়ামী শেখ হাসিনার দোসররা আগুন লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে। যে সময় সরকার জনগণের ভোটাধিকার দেবেন ঠিক সেসময় একটি চক্র এ কাজ করেছে।’

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির সরকার গঠনের বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামীতে জনগণের ভোটে ধানের শীষ জয়লাভ করলে আর দেশে বৈষম্য ও হয়রানি থাকবে না। আর বিচার বিভাগকে লাথি মারা ও আয়নাঘর বানানো হবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com