• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশ্বনাথ-ওসমানীনগরবাসীদের উদ্দেশ্যে যা বললেন লুনা

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৯:০০
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৯:০০

96985425

বিশ্বনাথ-ওসমানীনগরবাসীদের উদ্দেশ্যে যা বললেন লুনা

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের সচেতন জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি এক আবেগঘন আহ্বান জানিয়ে সোচ্চার হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান উস্কানিমূলক প্রচারণা ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের জবাবে নেতাকর্মীদের সংযম ও দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাঁর নিজস্ব ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা উল্লেখ করেন,‘কাউকে অসম্মান করে কখনো নিজে সম্মানিত হওয়া যায় না। খারাপ মন্তব্য করতে শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু ভালো কিছু বলতে ও লিখতে লাগে সুশিক্ষা, ধৈর্য এবং সংস্কার।’

তিনি বিশেষভাবে ওসমানীনগর ও বিশ্বনাথের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া না দেখিয়ে বরং ধৈর্য ধরে সচেতনতামূলক বার্তা দিন। দলের ভবিষ্যৎ করণীয়, তারেক রহমানের নেতৃত্বে আমাদের করণীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করুন।’

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দেয়ার গুরুত্ব তুলে ধরে লুনা বলেন, ‘এই বার্তাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটিই এখন নেতাকর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব। সময় নষ্ট না করে সবাই মিলে এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করুন। ইনশাল্লাহ, সফল হবো আমরাই।’শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সত্যের জয় হবেই — ষড়যন্ত্র কখনো দীর্ঘস্থায়ী হয় না।’

সিলেটভিউ পাঠকদের জন্য লুনার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

সম্মানিত বিশ্বনাথ-ওসমানীনগরবাসি
আস্সালামুআলাইকুম,
সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সোচ্চার বিশেষভাবে তাদের উদ্দেশ্যে বলছি, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উস্কানিমূলক বক্তব্যের জবাব দেয়া থেকে বিরত থাকুন। কাউকে অসম্মান করে কখনো নিজে সন্মানিত হওয়া যায় না। কারন খারাপ মন্তব্য করতে কখনো কোন শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু ভালো মন্তব্য, ভালো কিছু লিখতে সুশিক্ষার প্রয়োজন হয়। মানুষের কথা, তার আচরনের মাধ্যমে তার শিক্ষা, রুচি এবং বংশের পরিচয় মেলে। ষড়যন্ত্র করে কেউ কখনো সফল হয় না। প্রয়োজন শুধু ধৈর্য্য আর পরিশ্রম, অন্যের খারাপ কথাকে গুরুত্ব দিয়ে সময় নষ্ট না করে দলের বিষয়ে, আগামি দিনে বি এন পির করনীয়, সে সম্পর্কে সচেতনতামুলক লেখা লেখুন, মানুষকে উদবুদ্ধ করুন ।
ধানের শীর্ষ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেবার যে দায়িত্ব আপনাদের দিয়েছি সেটা নিষ্ঠার সাথে পালন করুন।
সফল হবো আমরাই ইনশাল্লাহ। শেষ পর্যন্ত সত্যের ই জয় হবে।
তাহসিনা রুশদীর লুনা- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com