• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে শ্বাসরোধে নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৪:৩৩
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৪:৩৩

9658759

শরীয়তপুরে শ্বাসরোধে নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

শরীয়তপুর প্রতিনিধি
গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌর রুপনগর এলাকার মালেক মাদবরের চার তলা বাড়ীর ২য় তলার পুর্ব পাশের্^র একটি কক্ষের এক নারীকে শ^াসরোধ করে হত্যা করেছে দৃবৃর্ত্তারা। তার ভাড়া করা ফ্লাটের এক কক্ষে খাটের উপর শোয়া অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। পালং মডেল থানা পুলিশ তার রুমে তালা লাগিয়ে দিয়েছে। সি আই ডির ক্রাইম বিষেশজ্ঞ দল এসে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্র ও নিহতের ছেলে নিরব কাজী জানান, এক সন্তানের মা ডিভোর্সী নারী নাজমা বেগম(৪২)। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে তার ছেলে নিরব কাজী (১২) কে পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে পাঠায়। নিরব দুপুরে স্কুল থেকে এসে দেখে রুমের দরজা খোলা। তখন সে রুমের ভিতরে প্রবেশ করে দেখে তার মা খাটের উপর উপুর হয়ে পড়ে আছে। গলায় গামছা পেচানো, স্টিলের আলমারি খোলা। তার মাকে ডকাডাকি করে কোন রকম সাড়া শব্দ না পেয়ে আতœচিৎকার করলে বাড়ীর মালিকের স্ত্রী নাজমুন নাহার দৌড়ে আসেন। তিনি এসে দেখেন নাজমার শরীর ঠান্ডা হয়ে গেছে। তখন তিনি পালং মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে রুমে তালাবদ্ধ করে দেয়। পরে সি আই ডি দলের লোকজন এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বুধবার লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।এ ঘটনায় পালং মডেল থানায় নিহতের ভা ইবাদী হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
পালং মডেল থানার ওসি মোঃ হেলাল ইদ্দন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার ময়না কদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় নিহতের ভা ইবাদী হয়ে মামলা দায়ের করার প্রস্ততি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে জোর তদন্ত চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com