• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রৌমারীতে জমি দখলের ঘটনায় ২ যুবদল নেতা বহিষ্কার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ৪:২১
আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ৪:২১

 

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেনকে (টাইগার) প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

বুধবার (২২ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে যাদৃর চর ইউনিয়নের কোমরভাঙী মধ্যপাড়া এলাকার ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি গত ৩০ বছর আগে আয়নাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন আব্দুল কাদের। পরে আয়নাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি ৮ শতক জমিও দখল করার চেষ্টা করেন।

এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবির বলেন, দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের কাজে জড়ালে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তাই এই ঘটনা সঙ্গে জড়িতদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। আব্দুস সামাদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জমিজমাসংক্রান্ত বিষয়, তাই আদালতের পরামর্শ নিতে বলা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম