• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নীতি-আদর্শ না মানলে দলে জায়গা নেই: রিতা

প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ১২:২৮
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ১২:২৮

9633325842

নীতি-আদর্শ না মানলে দলে জায়গা নেই: রিতা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, নীতি-আদর্শই আমাদের রাজনীতির মূল ভিত্তি। যারা এই আদর্শে বিশ্বাস করবে না, তাদের দলে জায়গা হবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, আমরা যারা রাজনীতি করি, তারা চাই সুষ্ঠু, সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষকরা যেন কখনো নিজেদের অসহায় না ভাবেন—এ দায়িত্ব আমাদের সবার।

শিক্ষার প্রসার ও মান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন, দেশের অনেক জেলায় এখন বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু মানিকগঞ্জে এখনো একটি বিশ্ববিদ্যালয় নেই। আমার স্বপ্ন—এই জেলার শিক্ষার্থীদের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমার বাবা মুন্নু ওয়েলফেয়ার ট্রাস্ট ইতোমধ্যে হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। সামনে আমাদের পরিকল্পনা আছে মানিকগঞ্জে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা।

তিনি অভিযোগ করেন, বিগত সময়ে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা সম্ভব হয়নি। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় এলে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে মানিকগঞ্জে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আফম নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতম জহিরুল আলম লোদী, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নবীনবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com