• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১:৫৬
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ (২৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয়। এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে তারা জুলাই সনদের বাস্তবায়ন, আইনি ভিত্তি ও সনদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম