• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অভিনেত্রী জাহ্নবী কাপুরকে দুই বলিউড তারকার উপদেশ

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৩:৪৫
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৩:৪৫

96333263

অভিনেত্রী জাহ্নবী কাপুরকে দুই বলিউড তারকার উপদেশ

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
এ সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। শ্রীদেবীকন্যা ধীরে ধীরে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। অনেকেই বলছেন, মায়ের দেখানো পথেই হাঁটছেন এই তারকা। এবার জাহ্নবী কাপুরকে দারুণ এক উপদেশ দিয়েছেন বলিউডের নন্দিত দুই তারকা অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্না।

বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কের পক্ষে কাজল ও টুইঙ্কেল খান্না। এক রাতের সম্পর্ককে তেমন খারাপ নজরে দেখতে নারাজ এই দুই বলিউডের খ্যাতিমান তারকা। তাদের মতে, শারীরিকভাবে ঠকানো নয় বরং মানসিক প্রতারণা বেশি কষ্টের। বিবাহিত অবস্থায় অন্য সম্পর্কে জড়িয়ে পড়া বা ‘পরকীয়া’র ঘটনা বলিউডে নতুন নয়। বহু তারকা প্রথম স্ত্রী থাকাকালীনই বিয়ে করেছেন অন্য কাউকে। এমন নজির নায়িকাদের ক্ষেত্রেও আছে।

সম্প্রতি কাজল ও টুইঙ্কেলের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। অনুষ্ঠানে সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ উঠলে শারীরিক প্রতারণা নিয়ে ছুঁতমার্গ নেই বলে জানান কাজল ও টুইঙ্কেল। একই মত দেন করণ জোহরও। অনুষ্ঠানে কাজল বলেন, ‘রাত শেষ কথা শেষ। এত ভাবার তো কিছু নেই!’ তিনজনেই সমস্বরে বলে ওঠেন, আসলে কষ্ট বেশি হয় মানসিক প্রতারণায়। যদিও এর সঙ্গে একমত হতে পারেননি জাহ্নবী। তিনি অবশ্য বারবার বলতে থাকেন, ‘দুটোই খারাপ জিনিস। এখানে কমবেশি বিচার করা যায় না।’

উত্তরে টুইঙ্কেল পরামর্শ দিয়ে বলেন, জাহ্নবীর বয়স ৫০ হলে তিনিও তাদের সঙ্গে একমত হবেন। যদিও জাহ্নবীর নিজের বক্তব্যে অনড় থাকার মনোভাব মন কেড়ে নিয়েছে দর্শকের। সবাই জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ। একইভাবে কাজল ও টুইঙ্কলের সমালোচনায় সরব হয়েছে নেটপাড়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com