• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনেএকই মঞ্চে ঝিনাইদহ-৩ আসনের ৫ প্রার্থী

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১২:০৩
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১২:০৩

9633325842 1

ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনেএকই মঞ্চে ঝিনাইদহ-৩ আসনের ৫ প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি-
ছবি: প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতা কর্মীদের মাঝে অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্য দূর করতে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে আজ শনিবার সন্ধায় ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সম্ভাব্য ৫ জন সংসদ সদস্য প্রার্থী একই মঞ্চে সমবেত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান শিমুল ও ইজ্ঞিনিয়র মমিনুর রহমান।
সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আসিফ ইকবাল মাখন, আশরাফুল ইসলাম পিন্টুসহ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনি পাবেন, তার পক্ষেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তাঁরা বলেন, কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোন না কেন, তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই ঐক্য ও সংহতি আগামী নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং বিএনপির প্রার্থীই বিজয়ী হবে ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com