• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতা কামরুলকে দেওয়া মালায় ১০ লাখ টাকার চেক

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১২:০৬
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১২:০৬

963332584

বিএনপি নেতা কামরুলকে দেওয়া মালায় ১০ লাখ টাকার চেক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

জনসভার শুরুতে কর্মীরা ফুল ও টাকার মালা পরিয়ে দেন কামরুজ্জামান কামরুলকে। এ সময় একটি মালায় ১০ লাখ টাকার একটি চেকও দেখা যায়, যা কর্মীরা তাকে উপহার হিসেবে দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাচনাবাজারে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ঘটনাটি ঘটে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কামরুল বলেন, ৩০ বছর যাবৎ মানুষের জন্য রাজনীতি করছি। ৯০ দশকে ছাত্রদলের সভাপতি থাকাকালীন সময়ে আমার নামে ২৭টি রাজনৈতিক মামলা ছিল। মামলা, হামলা ও হুলিয়ার মধ্য দিয়েই আমি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। মামলার আসামি হয়েও আমি কর্মীদের সঙ্গে রাজপথে থেকেছি।

তিনি আরও বলেন, আমার কোনো লবি বা অর্থ নেই— জনগণই আমার শক্তি। আজকে যে কর্মী ১০ লাখ টাকার চেক দিয়েছেন, তাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা ৭ জন ধানের শীষের জন্য কাজ করছি। কথা দিচ্ছি, যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, সবাই মিলে কাজ করে এ আসন বেগম খালেদা জিয়াকে উপহার দেব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com