• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

লন্ডনে তারেক রহমানের উপস্থিতিতে কোকোর ৫২ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ২:০২
আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ২:০২

লন্ডনে তারেক রহমানের উপস্থিতিতে কোকোর ৫২ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই  শহীদ আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। জন্মবার্ষিকী উপলক্ষে ১২ আগস্ট শুক্রবার বাদ মাগরিব পূর্ব  লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা সহ বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ ।

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর সার্বিক তত্ত্বাবধানেমিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল,যুক্তরাজ্য বিএনপির সিনিয়রসহসভাপতি আবুল কালাম আজাদ,   সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক,  যুক্তরাজ্য বিএনপির  সহ-সভাপতি   তাজুল ইসলাম,  আবেদ রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক,যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু,মিসবাহুজ্জামান সোহেল, আজমল হোসেন চৌধুরী জাবেদ,  সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, ঢাকাদক্ষিণ বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, তাহির রায়হান চৌধুরী পাভেল, বাবুল আহমেদ চৌধুরী, কোষাধক্ষ্য সালেহ গজনবী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ, ইস্ট লন্ডন বিএনপি সাধারণ সম্পাদক এস এম লিটন, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি’র সদস্য এম এ সালাম, সুজাত আহমেদ, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাসের সাবেক সভাপতি এবাদুর রহমানের এমাদ, সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com