• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সিলেট হবে ধানের শীষের দুর্গ: কাইয়ুম চৌধুরী

প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ১:২৮
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ১:২৮

968545210

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সিলেট হবে ধানের শীষের দুর্গ: কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট–৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আজ আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন বাংলাদেশ আবারও এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ দমন–নিপীড়ন, মিথ্যা মামলা ও কারাবাসের পর জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোট নয়- এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের চূড়ান্ত পরীক্ষা। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সিলেট হবে ধানের শীষের দুর্গ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি জনগণের দল। আমাদের প্রতীক ধানের শীষ এই সিলেটের মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি কৃষকের ঘাম, গরিবের আশা এবং স্বাধীনতার চেতনার প্রতীক।”

রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা গড়ে তোলা লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও গণসংযোগের অংশ হিসেবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “সিলেট জেলা বিএনপি ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি করেছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ- প্রতিটি উপজেলায় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন পরিবর্তনের বার্তা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিলেট হবে ধানের শীষের দুর্গ; এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের জোয়ার ছড়িয়ে পড়বে সারা দেশে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু এবং উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রায়হানুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, ইউনিয়ন বিএনপি সভাপতির মধ্যে আশরাফুল আলম বাহার ও আব্দুল মালিক মল্লিক, সাধারণ সম্পাদক পাবেল রহমান, আরিফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, আব্দুল বাছিত বাচ্ছু, মুক্তার আহমেদ, আব্দুল করিম তখই সহ ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

গণসংযোগ ও সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com