• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৩:৩১
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৩:৩১

965842 6

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মাদারীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুরের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।ভ্রমণ গাইড

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে জাতীয় উন্নয়নে কাজ করবে। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো অভাব থাকবে না। তারা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেন কোনো স্বৈরাচারের দোসর ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মিল্টন বৈদ্য।

এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বিএম আরিফুর ইসলাম এবং পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com