• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াত শিবির এদেশের সবচেয়ে বড় সম্পদ: মাসুদ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৩:৪১
আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৩:৪১

9658741 9

জামায়াত শিবির এদেশের সবচেয়ে বড় সম্পদ: মাসুদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির হচ্ছে এদেশের সবচেয়ে বড় সম্পদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “২০২৪ সালে শুধুমাত্র জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ করা হলো—এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে। এই কারণে যে, বাংলাদেশের জন্য জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির এমন একটা অ্যাসেট, যা আল্লাহ করেছেন। যুগে যুগে, কালে কালে, সমস্ত দেশের শত্রু ও আধিপত্যবাদীরা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে। এই পছন্দ করার অর্থই হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরই হচ্ছে এদেশের সবচেয়ে বড় সম্পদ এবং জনগণের ভালোবাসার বস্তু। আগামীদিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মানের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির।”

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীকে টার্গেট করে হামলা করা, কথা বলা কোনো কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। কেউ যখন হাইলাইট হতে চায়, কেউ যখন নিজেকে জাহির করতে চায়, এটার একটা পথ হচ্ছে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে নিয়ে কথা বলা।”

“আমাদেরকে এখন যারা টার্গেট করছেন, ইনশাআল্লাহ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণও জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে।”

তিনি আরও বলেন, “ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান, হুমকি দিচ্ছেন, নিষিদ্ধ করার দাবি তুলছেন, মুখরোচক বক্তব্য দিচ্ছেন, এইসব জামায়াতে ইসলামী অনেক আগেই পার করেছে।”

এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com