• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

নির্বাচন

দিনাজপুর-৬ ত্রিমুখী লড়াইয়ে থাকবে বিএনপি-জামায়াত-এবি পার্টি

প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৩:৪৩
আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৩:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুর) আসনে প্রচারণা জমে উঠেছে। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। তবে এর বাইরে লড়াইয়ে যুক্ত হতে পারে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নেতা।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আনোয়ারুল ইসলাম। এর বাইরে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় এবং এবি পার্টির অংশগ্রহণে হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুরে ভোটের সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এই আসনটি বিএনপি ও জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে অতীতে এ আসনে জামায়াত দুইবার ও বিএনপি একবার বিজয়ী হয়েছেন। তবে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ও আমার বংলাদেশ (এবি) পার্টির অংশগ্রহণের কারণে ভোট ভাগাভাগি হওয়ার আশঙ্কা করছেন বিএনপির স্থানীয় নেতারা।

ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

বিএনপির পক্ষ থেকে চলছে উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং ইউনিয়নভিত্তিক কর্মী ও মতবিনিময় সভা। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও চলছে গণসংযোগ ও জনসংযোগ। এ ছাড়া এবি পার্টির পক্ষ থেকে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে। ব্যারিস্টার সানি আব্দুল হক এবং তাঁর নেতাকর্মীরা নতুন এই দলের বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।
বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুর এলাকায় নিয়মিত যোগাযোগ রাখছেন।

বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে তিনি এলাকার মানুষের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছেন।
অপরদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামও স্থানীয়ভাবে জনপ্রিয়তা অর্জন করা একজন পরিচিত মুখ। আর নবীন দল এবি পার্টির কেন্দ্রীয় নেতা সানি আব্দুল হক ও তাঁর অবস্থান জানান দিতে মাঠে কাজ শুরু করেছেন।

স্থানীয় ভোটাররা বলছেন, ত্রিমুখী লড়াইয়ে দিনাজপুর ৬ আসনের নির্বাচন এবার হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ ও জনমতের আগ্রহ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম