• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৩:২৬
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৩:২৬

96587 2

জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না- এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে, উঠানে চায়ের দোকানে যাই। তখন তারা বলছেন, কোথায় তাদের ধোকা দেওয়া হচ্ছে। যখন একটা মা বলেন আমি বিচার চাই, যখন একটা বাবা বলেন আমি সাত লাখ টাকা ঘুস দিয়ে কেন ছেলের জন্য চাকরি নেবো? আমি তো তাকে পড়াশোনা করিয়েছি। ওনারা তখন মূলত পরিবর্তনের কথাই বলছেন, সংস্কারের কথাই বলছেন।

সামাজিক অসমতা নিয়ে তাসনিম জারা বলেন, যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা; যারা ব্যবসায়ী আছেন, সেই নেক্সাস মিলে আমাদের একটা অসম সমাজ তৈরি করা হয়েছে। একটা দারিদ্র্যের মধ্যে আমাদের রাখা হয়েছে এবং আমাদের যেসব সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গাটা থেকে যে বঞ্চিত করা হচ্ছে; এটা মানুষ বোঝে। শুধু মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে, অন্যায়গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি।

তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, তরুণদেরও ছোট করে দেখার একটা প্রবণতা আমরা দেখছি গত এক/দেড় বছর ধরে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের ৫৭ শতাংশ ২৫ বছরের নিচে। তো এই বিপুল জনসংখ্যাকে আমরা যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে। আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে যেখানে তরুণরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তারা চিন্তা করছেন দেশের জন্য কীভাবে তারা অবদান রাখবেন, কীভাবে তারা দেশের হয়ে কাজ করবেন।

এই তরুণদের কীভাবে রাজনীতিতে সম্পৃক্ত রাখা যায় সেই পরিবেশ করে দেওয়া রাজনীতিবিদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com