• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় পারভেজ মল্লিকের নেতাকর্মীর ওপর হেলালপন্থিদের হামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৪:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৪:০৭

963332

খুলনায় পারভেজ মল্লিকের নেতাকর্মীর ওপর হেলালপন্থিদের হামলা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এ অতর্কিত হামলা চালানো হয়।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসায় স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ সম্প্রতি পারভেজ মল্লিকের একটি কর্মসূচির আয়োজন করছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হেলালপন্থিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনায় পারভেজ মল্লিকের নেতাকর্মীর ওপর হেলালপন্থিদের হামলা
স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষে আহত ১০
স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ বলেন, ‘এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, ‘সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হেলালপন্থি কিছু ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমার ভাইসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।’

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘সকালে এই অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com