• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পিআর ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না : আমির হামজা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৯:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৯:৩৫

96584584

পিআর ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না : আমির হামজা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনী সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা বাজারে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমির হামজা বলেন, এই ইউনিয়নে ১৪টি গ্রাম রয়েছে। আমরা বাড়ি বাড়ি যেতে না পারলেও গুরুত্বপূর্ণ সব জায়গায় গেছি। ছোট ছোট বাচ্চাসহ নারীরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের দেখেছে। অনেকে আমাকে ধরে বলেছেন, তারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া আছে। বিরোধীরাও মাঠে আসুক- আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা করব।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না- এ বিষয়ে কেন্দ্র থেকে ঘোষণা এসেছে। গত ২৮ অক্টোবর ছিল লগি-বৈঠার কালো দিন, সেই দিনের সহিংসতা বিশ্ব দেখেছে। আমরা চাই, এমন দিন যেন আর ফিরে না আসে। একটি রায়ের যেন মূল্য থাকে, সেই কারণেই পিআর পদ্ধতি জরুরি। অনেকে এটি ঠিকভাবে বোঝেন না, সামনে সবাইকে আরও বোঝাতে হবে। যারা বলে এটি মাথায় দেয় না খায়- তাদের উচিত পড়াশোনা করা। আমার ধারণা, এটি সামনে কার্যকর হবে। যেহেতু নভেম্বরে গণভোট হওয়ার সম্ভাবনা আছে, আর গণভোট না হলে এ দেশের মানুষ নির্বাচনও মানবে না। পিআর ছাড়া দেশে নির্বাচন সম্ভব নয়, জনগণও তা মেনে নেবে না। আমরা আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com