• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ফজলে লোহানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১১:২৮
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১১:২৮

ফজলে লোহানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কিংবদন্তি টেলিভিশন উপস্থাপক ফজলে লোহানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদল’।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহাবুবউল্ল্যাহ।

সভায় বক্তব্য দেন রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন খান মজলিস, সাংবাদিক কাজিম রেজা, কবি সৈয়দ নাজমুল আহসান, আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন ‘বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদল’ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মসলেহ উদ্দিন খান মজলিস।

সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মাদ মশিউর রহমান।
বক্তারা ফজলে লোহানীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা অনুষ্ঠানের পর ফজলে লোহানীর জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ এর কয়েকটি অনুষ্ঠানের সংকলনের প্রামাণ্য ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে ফজলে লোহানীর পরিবারের সদস্য, কবি, সাংবাদিক, রাষ্ট্রদূত, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com