শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের দ্বার মারধর ও লাথির শিকার হয়েছেন এক রোগী বরিবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও মেসেঞ্জার গ্রুপে ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার (অর্থোপেডিক্স) ডা. আকরাম এলাহীর কাছে চিকিৎসা নিতে আসা এক রোগীকে এলোপাথারি লাখি মারছে। পা ধরে কান্না করার পরেও ওই রোগী ডা. আকরাম এলাহীর কাছ থেকে রেহাই পায়নি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রোগীর পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে ডা. আকরাম এলাহীর পিয়ন আতাউর বলেন, আমি অসুস্থ মানুষ। ওই লোক আমার বুকের উপরে থাপ্পড় মারছে এরপরেও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি।
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার (অর্থোপেডিক্স) ডা. আকরাম এলাহী বলেন, আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত দিছে। মারার পরে মারছি এতে আমার কোনো দোষ নাই, ইসলামিক রুলস অনুযায়ী ঠিক আছে। বিষয়টি সদর হাসপাতালের অফিস সহকারী বজলুর রশিদ এর নেতৃত্বে তারই অফিস কক্ষে বসে মিমাংসা করে দেয়া হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ওই রোগী কোনো অভিযোগ করে নি, মিমাংসা হয়ে গেছে।













