• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিবাদ সরকার যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে গেছে: শামা ওবায়েদ

প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ১১:৪৭
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ১১:৪৭

96587845952

ফ্যাসিবাদ সরকার যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে গেছে: শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
একটা ফ্যাসিবাদ সরকার গত ১৭ বছরে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে কোনো লোকের চাকরি হয় নাই। চাকরির ওয়াদা করে আমার দেশের ছেলেদের নৌকায় ও শিপে করে নিয়ে গেছে বিদেশে। কিন্তু মাছপথে যারা মারা গেছে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে।

এই জায়গা থেকে যদি আমাদের বের হতে হয়, তাহলে ছাত্র-যুবসমাজকে কিছু করতে হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজারিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, এখন বিএনপি-জামায়াত ও এনসিপিসহ সকল দল একটা সুষ্ঠু ভোট দেখতে চায়। গত ১৭ বছর গণতন্ত্র হরণ করে আমাদের ভোটারাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।

গত ১০ মাস ধরে ঐক্য কমিশনের নামে দিনের পর দিন নাটক করা হয়েছে। এ জন্য আমি একজন নাগরিক হিসেবে ধিক্কার জানাই। এই ঐক্য কমিশনের রিপোর্ট ১৭ কোটি মানুষের সঙ্গে প্রতারণা।
তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক ও অন্যায় পথ থেকে দূরে রাখতে খেলাধুলায় নিয়োজিত রাখতে হবে।

তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারিগারি ও আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ জন্য আগামীতে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
নগরকান্দা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি হানিফ মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com