• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটের নামে জনগণের সঙ্গে কেউ প্রহসনের সুযোগ পাবে না: অ্যাটর্নি জেনারেল

প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ২:১৪
আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ২:১৪

96663521

ভোটের নামে জনগণের সঙ্গে কেউ প্রহসনের সুযোগ পাবে না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

ভোটের নামে জনগণের সঙ্গে কেউ আর প্রহসনের সুযোগ পাবে না বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ কবর থেকে উঠে এসে রাতের আঁধারে আর ভোট দিয়ে যেতে পারবে না।’

‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর, বগুড়া ও নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক গণজমায়েতে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘১৭ বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। ১৯৭১ সালে দেশের মানুষ যখন দিশেহারা ছিলেন, তখন শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়ে ছিলেন। সেই শহিদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত এক বছর আওয়ামী লীগের নেতা-কর্মীরা যারা দেশে আছেন, তারা যদি নিজেদের শুধরে না নেন তবে অবশ্যই জনগণ তাদের রুখে দেবে। আপনাদের নেত্রী হাসিনা সবাইকে রেখে তার আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছে। এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন। এতে কোনো লাভ হবে না।’

আবাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু মুছাসহ দলের অন্য নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com