• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ক্ষমতায় গেলে কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে

প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১০:৩৬
আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১০:৩৬

96665841

বিএনপি ক্ষমতায় গেলে কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি বেকার জনগোষ্ঠী্র কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক।

রাষ্ট্র গঠনে বিএনপির গঠনে সুনামগঞ্জে ধর্মপাশায় বিএনপির ৩১ দফার প্রচারের লক্ষে শনিবার বিকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা রফিকুল মিয়ার সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমতের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বলেন, বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ সংগ্রাম করেছেন। ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা এদেশ থেকে পালিয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে নির্বাচনে সে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর ক্ষমতায়ন ও কৃষকের উন্নয়ন করা হবে। রাস্তাঘাটসহ শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করা হবে। নির্বাচনের আগ পর্যন্ত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, ধর্মপাশা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, স্বপ্ন মিয়া, রফিক বিন জাহাঙ্গীর, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা ভাস্কর রায়, এমদাদুল হুদা, তাহিরপুর উপজেলা যুবদলেন আহ্বায়ক এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া, ধর্মাপাশা উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক স্বেচ্ছাসেবক দলের নুরুল আমিন, কৃষকদলের ধর্মপাশা উপজেলার আহ্বায়ক ফারুক আহমেদ,তাহিরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লুৎফুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com