• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বাগেরহাটে হিন্দু সম্প্রদয়ের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১০:৪৪
আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১০:৪৪

 

বাগেরহাট প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী বাজারে হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টায় ঘষিয়াখালী বাজারে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

সভায় পার্থ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সমাজ সেবক সাইফুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুন নাছিম রাখি। মতবিনিময় সভায় জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন- ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ ভাই-ভাই সকলে মিলে একসাথে বাঁচতে চাই।’

মতবিনিয়ম সভার প্রথমে দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ যুগ্ম-সাধারণ সম্পাদক সমাজ সেবক সাইফুল ইসলাম সোহাগের হাত ধরে বিএনপিতে যোগ দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম