• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৯ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৩:২৫
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৩:২৫

BNP LOGO

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৯ দিনের কর্মসূচি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির যৌথ সভা শেষে এ কমর্সূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গৃহবন্দী জিয়াউর রহমান মুক্ত হন। সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসেন। এ দিনটি আমাদের কাছে, জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ। দিবসটির ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে।

৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচি

১) ৭ নভেম্বর (শুক্রবার) মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ৬টায় নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

২) দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৩) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি অনুষ্ঠিত হবে। ওইদিনই সারাদেশে বিএনপির উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালি অনুষ্ঠিত হবে।

৪) এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

ক) শ্রমিক দল-৫ নভেম্বর-আলোচনা সভা

খ) ছাত্রদল-৮ নভেম্বর-আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী)

গ) ওলামা দল-৯ নভেম্বর-এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঘ) তাঁতী দল-১০ নভেম্বর-আলোচনা সভা

৫) কৃষকদল-১১ নভেম্বর-আলোচনা সভা

চ) জাসাস-১৩ নভেম্বর-শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান

৫) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর (বুধবার) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্ৰে আলোচনা সভা।

৬) ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টারি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে।

৭) নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

যৌথ সভার সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথ সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com