• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবে

প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ১:০৬
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ১:০৬

ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেট -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্য ধরে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবে। আর ধানের শীষ বিজয়ী হলে সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে আমরা ফেরত পাবো ইনশাআল্লাহ।

ব্যারিস্টার সালাম রবিবার (০২ নভেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আয়োজিত বিশাল গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার সালাম বলেন, ধানের শীষ বিজয় আর ঐক্যের প্রতীক। ধানের শীষ সাধারণ মানুষের প্রতীক। তাই সবাইকে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। বিএনপির শাসনামলে দেশে শিক্ষা, চিকিৎসাসহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তাই সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ এবং নারী ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাতে হবে।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় মিছিল পরবর্তী গণসমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহসভাপতি আব্দুন নুর চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম জিতু মিয়া, দপ্তর সম্পাদক আব্দুস সত্তার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ তছলিম আহমদ নিহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান, এইচ এম খলিল চেয়ারম্যান, আহমেদ জিলু চেয়ারম্যান, আফজল হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা সুরুজ আলী মেম্বার, পনির আজাদ, চুনু মিয়া, আব্দুস সালাম, আব্দুল জলিল বেলাল, ইয়াওর আহমদ, আব্দুল হাদী, মাওলানা মনির আহমদ, আব্দুল হক মেম্বার, আসাদ মেম্বার, পুতুল আহমদ, আব্দুস সত্তার মেম্বার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ছইল মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাবুল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুল ইসলাম রাজু, মহি উদ্দিন মিলন, রাজু আহমদ, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

এদিকে বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ৩১ দফার এই কর্মসূচী ঐতিহাসিক গণমিছিলে রুপ নেয়। পরে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এম এ খান অডিটোরিয়ামের সামন থেকে বিশাল গণমিছিল বের করেন ব্যারিস্টার সালাম। অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে ঐতিহাসিক এই গণমিছিল শান্তিপূর্ণভাবে সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যারিস্টার এম এ সালাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com