• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এনসিপি থেকে এমপি হওয়া নির্ভর করবে বিএনপির উপর: নুর

প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৩:২৪
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৩:২৪

এনসিপি থেকে এমপি হওয়া নির্ভর করবে বিএনপির উপর: নুর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তারা এমপি হবেন কি না বা সংসদে যাবেন কি না, সেটা নির্ভর করবে বিএনপির ওপরে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপির নেতাদের নিয়ে যেভাবে তীর্যক, অসম্মানজনক ও অরুচিকর মন্তব্য করছে, জানি না শেষ পর্যন্ত তাদের মধ্যে কী ধরনের সমঝোতা হয়।’

রবিবার (২ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নুর জানান, এনসিপির অনেক বিষয়ই এখন বিএনপির সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করছে।

নুরুল হক নুর আরও বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায়। ব্যক্তিগত সম্পর্ক মেনটেইন করে। আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা।

গণভোট ও নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বরই এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে। এটা আমার কথা না, সব দলেরই একটা মতামত। সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com