• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কাজী জেবা তাহসিনের পদত্যাগ

প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৪:৫৬
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৪:৫৬

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কাজী জেবা তাহসিনের পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন পদত্যাগ করেছেন।

রবিবার (২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে জেবা তাহসিন লিখেছেন, আমি কাজী জেবা তাহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্বরত ছিলাম এবং এই পথচলাটা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। তবে কিছু মাস আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সারাদেশের কমিটি স্থগিত করা হয় কিন্তু আজকে পুনরায় আবার এ কমিটি সচল করার পর আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে বৈষম্যবিরোধী আন্দোলনের ফরিদপুর জেলার মুখপাত্র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।

তিনি আরও লেখেন, এই পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস ও দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে। আমি সবসময় এই আন্দোলনের পথে থাকব— হয়ত ভিন্ন ভূমিকায়, কিন্তু একই লক্ষ্য নিয়ে— বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে।

এর আগে গত ৩০ অক্টোবর দেশের সামগ্রিক প্রেক্ষাপটে সেবা খাতসহ বিভিন্ন খাতে অনিয়মের কথা তুলে ধরে ফরিদপুরের ফন্ট লাইনে থাকা জুলাই যোদ্ধা গেজেট থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নেন আবরাব নাদিম ইতু (২৭)। যার গেজেট নম্বর- ২৪৮৯। দেশের বর্তমান প্রেক্ষাপটে হতাশা ব্যক্ত করে অনেকটাই অভিমানে তিনি সরে যান বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com