ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, তারেক রহমান ছাড়াও সারা দেশের মোট ২৩২টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত। এই আসনে পূর্বে একাধিকবার দলটির সিনিয়র নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার সরাসরি তারেক রহমানের অংশগ্রহণকে দলের নেতাকর্মীরা ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন ‘জোরালো পরিবর্তনের বার্তা’ নিয়ে। তিনি আগামী সপ্তাহে দলের ইশতেহার ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।













