• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায়নি: খোকন

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ২:১২
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ২:১২

965874 2 1

চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায়নি: খোকন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
১৬ বছর ধরে চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায় নি বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন,দেশের ক্রান্তিকালে এক ব্যক্তি দুইবার দেশের নেতৃত্ব দিয়েছেন, বিশ্বে এই ব্যাপারটি বিরল। সেই ব্যাক্তি হলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ৭১ এর মুক্তিযুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। দেশপ্রেমের পরীক্ষায় তিনি ৯৯ নন,১০০ নম্বর পাবেন।

প্রধান অতিথি বলেন,কিন্তু আমরা দেখেছি যে ব্যক্তি নেতৃত্ব না দিয়ে পালিয়ে গিয়েছিলেন,সে এসে জাতীয় সরকার গঠন না করে দলীয় সরকার গঠন করেছিলেন। সেই দলীয় সরকার গঠন করার পর ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের কি অবস্থা হয়েছিল,তা সবাই জানে। একদলীয় বাকশাল কায়েম করে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিলেন। জনগন এক শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল।

তিনি আরো বলেন,জিয়াউর রহমান কে হত্যা করার পর সবাই বলেছিল বিএনপি নো পার্টি,তাদের কোনো অস্তিত্ব থাকবে না। অথচ তার লাশ যখন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার জন্য নিয়ে আসা হয়, তখন লাখ লাখ মানুষ এসেছিল। কারণ তিনি চক্রান্ত করে ক্ষমতায় আসেননি। সিপাহী-জনতা তাকে ক্ষমতায় বসিয়েছিল।

বিএনপির এই নেতা বলেন,আজকে দেশের যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, তা চালু করেছিলেন জিয়াউর রহমান। তিনি জনশক্তি রপ্তানিকে শক্তিশালী জায়গায় নিয়ে গিয়েছিলেন।গার্মেন্টস শিল্পেরও জনক ছিলেন তিনি। অথচ ১৬ বছর ধরে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলা হয়েছে।

তিনি বলেন,গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অকথ্য জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তবুও বিএনপি হারিয়ে যায় নি। বিএনপিকে বলা হয় ফিনিক্স পাখি। কারন চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায় নি,আমরা ঘুরে দাঁড়িয়েছি।

‘জুলাই পরবর্তী সময়ে আমাদের যে ঐক্য ছিল,তাতে বিভক্তি দেখা যাচ্ছে। আমি আশা করি এই বিভক্তি কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে। কারন দিনশেষে জনগণ একটি নির্বাচন চায়।’

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com