• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া আরপিও সংশোধনে অসন্তোষ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ২:৫৭
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ২:৫৭

দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া আরপিও সংশোধনে অসন্তোষ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনা না করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এতে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে সিইসির কাছে ৩১ দফা দাবি উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

নির্বাচনও আইনের ব্যাপক সংস্কার এনে সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ জারি হয়েছে।

তিনি বলেন, “নির্বাচন কমিশন বড় চ্যালেঞ্জের জায়গা। বাস্তবে জাতীয় ঐকমত্য কমিশনে কোনো অ্যাজেন্ডা আকারে বিশেষ করে আরপিও এবং আচরণবিধির ব্যাপারে সুননির্দিষ্টভাবে আলোচনা হয়নি। এটা নিয়ে আমরা অসন্তোষ জানিয়েছি। সরকারের তরফে ব্যবস্থা নিয়েছে, এটা দৃশ্যমান হয়। এটা বলে ইসির দায় এড়িয়ে যাওয়া ঠিক হয়নি।”

বৈঠকে ৩১ দফা দাবি উপস্থাপন করে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। ইতোমধ্যে আরপিও সংশোধন জারি হয়েছে। এটাতে আমরা অসন্তোষ ও ক্ষোভ, আপত্তি জানিয়েছি। এটা কোনো বিবেচনাসম্মত কাজ হয়নি। নির্বাচন কমিশনের সক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

“আমরা মনে করি এখনও সময় আছে, গোটা নির্বাচন ব্যবস্থাটাকে সংস্কার করে ফেব্রূযারিতে সংসদ নির্বাচন হবে। আমরা একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট করতে পারবো বলে আশা রাখি। সরকারের কোনো প্রত্যক্ষ ও পরোক্ষ চাপে ইসি নতি স্বীকার না করে একথা বলে এসেছি” বলেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জামানত, নির্বাচনী ব্যয় কমানোসহ নানা দাবি তুলে ধরা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com