• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত: জামায়াত আমির

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ২:৫২
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ২:৫২

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল জোট গঠনের চিন্তা করছে না, বরং নির্বাচনী সমঝোতার মাধ্যমে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করবে। দেরি হলে তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

আজ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান এই মন্তব্য করেন। এ সময় তিনি দলের তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হওয়ার পর সিলেট সফরে নেতা-কর্মীদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথাও জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা ইসলামি ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনী সমঝোতা করব। দ্রুতই জামায়াত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে, যা সময়মতো জানানো হবে।”

গণভোট এবং নির্বাচনী ফর্মুলা নিয়ে আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “গণতন্ত্রের মূল ফর্মুলা হলো একাধিক মতের সমাবেশ। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতির নির্বাচন দাবি আদায় করব। আশা করি, জনগণ আমাদের এই দাবিতে সমর্থন দেবে।”