• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ২:৫৮
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ২:৫৮

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।