• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: নাহিদ ইসলাম

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৩:০৯
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৩:০৯

9607 1

আমরা এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাদের দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুত।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। গাজী সালাউদ্দিন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় একাধিক স্প্লিন্টারের আঘাতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৬ অক্টোবর মারা যান তিনি।

এদিকে, দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে এনসিপি। তবে, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনী ডামাডোলের এই সময়েও আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের।

শুধু প্রাথমিক চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। তবেই তাদের প্রকৃত মূল্যায়ন হবে।’
তিনি আরো বলেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com