• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেত্রী ঝুমাসহ গ্রেপ্তার ৭

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৩:৫৫
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৩:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার (০৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস, যিনি ঝুমা তালুকদার নামেও পরিচিত। তবে পরে নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম