• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কোনও দলের কাছে আসন বা মন্ত্রিসভার সদস্য পদ চায়নি এনসিপি

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৬:০৭
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৬:০৭

কোনও দলের কাছে আসন বা মন্ত্রিসভার সদস্য পদ চায়নি এনসিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনও দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেনি। বরং জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থি, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (৫ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে দলটি।

এতে উল্লেখ করা হয়, ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামের প্রতিবেদনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও মন্ত্রিসভায় হিস্যা চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এনসিপি রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি বিষয়ে কোনও আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। এমন কোনও প্রস্তাবও দলের নীতি নির্ধারণী পর্ষদে কখনও গৃহীত হয়নি।

এনসিপি বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহি, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের রাজনীতি। সে লক্ষ্যেই দলটি সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে উল্লিখিত তথাকথিত ‘সূত্র’ সম্পূর্ণ অনুমাননির্ভর এবং সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থি। এতে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই অবিলম্বে এ ধরনের প্রতিবেদনের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও সংশোধনী দেওয়ার আহ্বান জানায় দলটি।