• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অনশনরত আমজনতা দলের তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ ৯:২৫
আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ ৯:২৫

965874596 2 1

অনশনরত আমজনতা দলের তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান ইসি ভবনের সামনে আমরণ অনশন করছেন। তিনি গত মঙ্গলবার বিকেল থেকে ভবনের সামনে অবস্থান করছেন এবং দলটির নিবন্ধন না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এবার মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।

বিএনপির ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে দলটির সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com