• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বনানীতে এনসিপি নেতার আঙুল কেটে নিল কিশোর গ্যাং

প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ১:৪২
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ১:৪২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে পূর্বশত্রুতার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মো. আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাকিব জানান, বুধবার দুপুরে বনানী কড়াইলের এরশাদ মাঠ এলাকায় অবস্থিত তার বাসায় স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীব দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

হামলাকারীদের মধ্যে তামিম পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করা হলে সে প্রতিশোধের হুমকি দেয়। সম্প্রতি এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে নিয়ে কটূক্তি করছিল ওই চক্র।

এর জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পরিবারটি।
রাকিব বলেন, আমি ও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম। ৫ আগস্টের পর থেকেই ওরা আমাকে নানা হুমকি দিচ্ছিল। বুধবার দুপুরে ওরা চাপাতি, লাঠিসোঁটা নিয়ে বাসায় হামলা চালায়।

আমি হাত তুলে কোপ ঠেকাতে গেলে আঙুল কেটে যায়।
তিনি আরো জানান, হামলাকারীরা যাওয়ার সময় তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত আছি। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে আছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম