• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, বাধাগ্রস্ত করার সুযোগ নেই

প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৯:০১
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৯:০১

965249

ফেব্রুয়ারিতেই নির্বাচন, বাধাগ্রস্ত করার সুযোগ নেই

গাজীপুর ও কাশিমপুর, কোনাবাড়ী প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশী কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনের মাঠে নেমে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার আর কোনো সুযোগ নেই। যতই ষড়যন্ত্র করা হোক, কোনো লাভ হবে না।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে কোনাবাড়ি বিসিক এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোনাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, দেশের মানুষ গত ১৭ বছর ধরে ভোটদানে বঞ্চিত ছিল। এখন সুযোগ এসেছে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে চায়। কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়- জনগণই তাদের প্রতিহত করবে।

সাইয়েদুল আলম বাবুল বলেন, কয়েকটি রাজনৈতিক দল এর আগে বলেছে- দেশে গণতন্ত্র চান, নির্বাচন চান, ভোটের অধিকার ফিরে পেতে চান; কিন্তু যখন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিল, যখন এ দেশের মানুষ গত ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, তখন ওই রাজনৈতিক দলগুলো বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। হুমকি-ধমকি দিচ্ছে নির্বাচন হতে দিবে না।

এর কারণ উল্লেখ করে তিনি বলেন, আপনারা নির্বাচনকে ভয় পান, আপনারা জানেন এখন নির্বাচন হলে কয়টি আসন পাবেন।

তিনি বলেন, তারা আবার সরকার গঠনের স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখেন ভালো কথা, এ দেশের মানুষ আপনাদের ভোট দিলে সরকার গঠন করবেন। আমরাও সাধুবাদ জানাব। আর যদি এ দেশের মানুষ আমাদের ভোট দেয় সেটি সবাইকে মেনে নিতে হবে। দয়া করে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না।

থানা বিএনপির সাবেক সভাপতি মো. রবিউল আলম রবির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, কোনাবাড়ী থানা যুবদলের আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন- মেট্রো থানা বিএনপি নেতা রবিউল হাসান রুবেল, ইব্রাহীম মিয়াজী, সোহরাব হোসেন, কোনাবাড়ি মেট্রো থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক প্রিতম চাকলাদার, জিয়ারত হোসেন জিয়া, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল, কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদল নেতা রায়হান হোসেন হৃদয়, শ্রমিক দল নেতা রেজাউল করিম কন্ট্রাক্টর, মহানগর কৃষক দল নেতা মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি, বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফ, সোলায়মান মিয়া, নাজমুল হাসান, আতাউর রহমান ও বিএনপি, অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com