• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আগামী ১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে : হান্নান মাসউদ

প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ২:৩৭
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ২:৩৭

আগামী ১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে : হান্নান মাসউদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী ১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (০৮ নভেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে গিয়ে এ কথা বলেন তিনি।

দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, এনসিপি আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। আর আগামী ১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে ন্যায্য দাবি পূরণ করা হবে।

শিক্ষা খাত সংস্কারের বিষয়ে এ নেতা বলেন, শিক্ষা খাত সংস্কার না করা এবং শিক্ষকদের প্রতি বৈষম্য নিরসন না করা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক দাবি মেনে নিন। হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না।

এর আগে, এদিন সকালে কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শিক্ষকদের দাবিগুলো হচ্ছে, দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানায়। তবে তাতে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।

আন্দোলনে অংশ নেওয়া অন্য সংগঠনগুলো হচ্ছে—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com