• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন

প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৯:৫৫
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৯:৫৫

9622203

১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘প্রবাসী ভোটার অ্যাপ’ লঞ্চের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে বলে তিনি জানান।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এই সিদ্ধান্তের কথা জানান।

সচিব আখতার আহমেদ বলেন, আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার—বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর (মঙ্গলবার) অ্যাপটি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, যেহেতু একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে, তাই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লঞ্চিংয়ের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে বলে ইসি সচিব উল্লেখ করেন।

নিবন্ধন সংক্রান্ত ঘাটতি এবং আবেদন না মঞ্জুর হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন তাদের আবেদন বিবেচনায় নেবে কি না, সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয়।

আপিল করার প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত জানান। সচিব বলেন, আপিল করতে হলে সচিবালয়ের মাধ্যমে সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি—তারা চাইলে আগামীকালও আবেদন করতে পারেন।

তিনি আরও বলেন, আমরা আইনের বাইরে কিছু করছি না। কিছু আবেদন না মঞ্জুর করা হয়েছে নির্দিষ্ট শর্তের আওতায়। কেউ যদি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন।

কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ বিষয়ে তিনি বলেন, কেপিআই একটি সংবেদনশীল স্থান। সেখানে সবাইকেই আইন ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে।

সাংবাদিকদের প্রশ্নে আমজনতার দলের তারেক রহমানের মন্তব্য নিয়ে তিনি বলেন, যদি নিবন্ধন ছাড়াই কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, সেটি আইনগতভাবে কমিশন বিবেচনা করবে। আপিল ছাড়া নিবন্ধন দেওয়ার সুযোগ নেই, তাই আমি আপিলের কথাই বলেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com