• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ধানের শীষের ভোটে কেউ যাতে হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে

প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ১২:২১
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ১২:২১

ধানের শীষের ভোটে কেউ যাতে হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘এই আসনে ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে দলীয় সকল নেতা-কর্মীদের খেয়াল রাখতে হবে।’

রবিবার (৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আসাদ মাতুব্বরের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। নির্বাচনে বহু দলের প্রার্থী থাকবে তাতে কোনো সমস্যা নেই।

ফরিদপুর-২ আসনেও এমপি প্রার্থী অনেক রয়েছে। সকলকে প্রার্থীকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া থাকবে। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী, তারা যদি এখন উন্নয়নের কথা বলে তাহলে তো হাঁসি পায়।’
তিনি আরো বলেন, ‘সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তা নাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে আর আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে সালথায় অনেক উন্নয়ন করা হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে যারা দলের সঙ্গে নেইমানি করে নাই, দল তাদের কথা মনে রাখবে।

স্বৈরাচার পতনের পর আমাদের একটা সুযোগ আসছে সুষ্ঠু নির্বাচনের। এখন সবাই যার যার নিজের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে।’
স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিনুজ্জামান ও যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com