• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশন

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:৫৫
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:৫৫

96587429 3

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালি) আসনে ধানের শীষের মনোনয়ন ঘোষণার দাবিতে হযরত শাহ জুঁই (রহ.) মাজার শরিফের সামনে আমরণ অনশনে বসেছেন মো. রিয়াজুল ইসলাম।

১০ নভেম্বর (সোমবার) দুপুর থেকে রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের দর্গাতলা এলাকায় হযরত শাহ জুঁই (রহ.) মাজার শরিফের সামনে তিনি অনশন শুরু করেন।

অনশনে বসা রিয়াজুল ইসলাম তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক।

ছবিতে দেখা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকাটের সঙ্গে নিয়ে ধানের শীষে বিএনপির দলীয় পতাকা রেখে তিনি একক এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বসে আছেন পাটির ওপর,পাশে রয়েছে কাথা।

রিয়াজুল ইসলাম বলেন, ‘কোনো জোটের প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীর দাবিতে আমি রাজবাড়ী-২ আসনে আমরণ অনশনে বসেছি। আমাদের এ আসনে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাসিরুল হক সাবু এবং রাজবাড়ী জেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বিএনপির মনোনয়নের দাবিদার। এদের মধ্যে যাকে মনোনয়ন দেবেন তারেক জিয়া পরিষদ, সেই প্রার্থীকে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

তিনি দাবি করেন, এ আসনে জোটের প্রার্থী দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। যাকে নিয়ে আলোচনা চলছে, তিনি আওয়ামী লীগের দোসর এবং এমন ব্যক্তিকে রাজবাড়ী-২ আসনের মানুষ মেনে নেবে না।

অনশনরত রিয়াজুল বিএনপির হাইকমান্ড, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের নেতাদের অনুরোধ করেন যেন এ আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়। জোটের কোনো প্রার্থী এলে এ আসনের মানুষ তা মানবে না বলেও তিনি উল্লেখ করেন।

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন বা প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জোট প্রার্থীর জন্য এখনো ৬৩টি আসনে মনোনয়ন দেয়নি বিএনপি। এর মধ্যে রাজবাড়ী-২ আসনও রয়েছে।

২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকার মধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তবে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com