• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘ প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি: শামা

প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ৫:৪০
আপডেট: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ৫:৪০

মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘ প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি: শামা

দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলকে অবগত করেছে বিএনপি।

বুধবার দুপুর ২টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির এ নিয়ে বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দল চারদিন যাবত ঢাকা সফর করছে। তারা অনেকের সঙ্গে কথা বলছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। উনারা কোনো ফিডব্যাক দেননি আমাদের। তারা প্রেস কনফারেন্স করে জানাবেন।

বিএনপির আগ্রহে এই বৈঠক হয়েছে নাকি জাতিসংঘের প্রতিনিধি দলের আগ্রহে, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, উনাদের আগ্রহ আছে বলেই তো বৈঠক হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিএনপি কীভাবে দেখে জানতে চাইলে শামা বলেন, এটা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের সাংবাদিকরা মানবাধিকার পরিস্থিতি যেভাবে দেখে বিএনপিও সেভাবে দেখে।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর ছেলে ও বিএনপির মানবাধিকার বিষয়ক উপ-কমিটির সদস্য আবরার ইলিয়াস।