• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

শামীম আহমেদের মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ৭:১৮
আপডেট: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ৭:১৮

96000023 1

শামীম আহমেদের মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের মমতাময়ী মাতা রানু বিবি গতকাল ১৬ আগস্ট ২০২২ ইং তারিখে বার্ধক্যজনিত কারনে ৮৪ বছর বয়সে লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “শামীম আহমেদের মমতাময়ী মাতার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপি গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত।”

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com